কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী

0

সাজ্জাদ হৃদয়: চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার ৫ নং মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. ছেনু মিয়া এক সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রবিবার (০৫ ডিসেম্বর) উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী মো. ছেনু মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জানান, আসন্ন ইউপি নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছিলাম। আমার অভিভাবক কিশোরগঞ্জ-২ (কটিয়াদী, পাকুন্দিয়া) আসনের সাংসদ নূর মোহাম্মদ (এমপি) নির্দেশক্রমে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করার কথা জানিয়েছে।