আহাম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা পরিষদের ২০২১-২২অর্থবছরের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
রবিবার (৫ডিসেম্বর)দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে,কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায়,উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বাজেট সংক্রান্ত উন্মুক্ত আলোচনায়,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা প্রকৌশলী ইকবাল কবির,তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি নরেন্দ্র নারায়ণ বৈশাখ, যুব উন্নয়ন কমকর্তা ইকবাল হোসেন, সমবায় কর্মকতা নাজমুল হক, উপজেলা কৃষি সম্প্রসারন কমকর্তা আবু জাফর মোঃ সালেহ উদ্দিন,উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা জসিম উদ্দীন,সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বাবলু মিয়া প্রমুখ।

