জয়নাল আবেদীন: চলতি রবি মওসুমে রংপুর অঞ্চলের ৫ জেলায় তেল জাতীয় ফসল চাষের ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মওসুমে রংপুর অঞ্চলের রংপুর, গাইবান্ধ, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং নীলফামারী জেলায় ৩৮ হাজার ৭শ১০ হেক্টরে সরিষা, ৫শ৪৯ হেক্টরে তিল, ১শ২৫ হেক্টরে তিসি, ৩০ হেক্টরে সয়াবিন, বাদাম ১হাজার হেক্টর এবং ১ হাজার ২শ৫৫ হেক্টর জমিতে সূর্যমূখী চাষের ব্যপক পরিকল্পনা নেয়া হয়েছে।
এর মধ্যে রংপুর জেলায় ৭ হাজার ৭শ হেক্টরে সরিষা, ৮ হেক্টরে তিল, এবং ১শ৪০ হেক্টরে সূর্যমূখী। গাইবান্ধা জেলায় ৯ হাজার ৩শ১০ হেক্টরে সরিষা, ১শ হেক্টরে তিল, ১১ হেক্টরে তিসি, এবং ৯৭ হেক্টরে সূর্যমূখী। কুড়িগ্রাম জেলায় ১৩ হাজার ৯শ৮০ হেক্টরে সরিষা, ২শ১৮ হেক্টরে তিল, ৮৭ হেক্টরে তিসি, ৩ হেক্টরে সয়াবিন এবং ৬০ হেক্টরে সূর্যমূখী।
লালমনিরহাট জেলায় ১ হাজার ৯শ৩৫ হেক্টরে সরিষা এবং ১ হেক্টরে সূর্যমূখী। এছাড়া নীলফামারী জেলায় ৫ হাজার ৫শ৫৫ হেক্টরে সরিষা, ১ হেক্টরে তিল, ৭ হেক্টরে সয়াবিন এবং ৩ হেক্টরে সূর্যমূখী চাষের পরিকল্পনা নেয়া হয়েছে।মিঠাপুকর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুজরুক হরিপুর এলাকার বর্গ চাষী আাব্দুর জলিল ৪৪শতাংশ জমিতে বিনা থেকে সরিষা বীজ নিয়ে সরিষা চাষ করেছেন । তিনি বলেন সময় মতো পানি ও সার দেয়াতে ফলন ভাল হবে ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে আবহাওয়া অনুকুলে থাকলে এবং চাষ সফল হলে চলতি রবি মওসুমে রংপুর অঞ্চলের ৫ জেলায় এবারে ৫৩ হাজার ৭শ৩৩ মেট্রিকটন সরিষা, ৬শ৫৩ মেট্রিকটন তিল, ১শ৩১ মেট্রিকটন তিসি, ৬১ মেট্রিকটন সয়াবিন এবং ২ হাজার ৫শ৭৩ মেট্রিকটন সূর্যমূখী পাওয়া যাবে। এর সাহায্যে বিভিন্ন পুষ্টিমান সম্পন্ন তেল পাওয়া যাবে।রংপুর মেট্রোপলিটন কৃষি অফিসার মোছা: আমিনা খাতুন জানান সিটি কর্পোরেশনের ৩৩ ওয়ার্ডে তেল জাতীয় ফসল সরিষা , সূর্যমুখী চাষ করা হয়েছে । সরিষা ১শ ৫০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে । সূর্যমূখী প্রায় ৪ হেক্টর জমিতে চাষ করা হয়েছে ।
বিনা রংপুর অঞ্চলে ১শ ২০টি প্রদশর্নী মাধ্যমে সরিষা চাষের ব্যবস্থা করেছে । রংপুর বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলী জানান ৩ হাজার বিঘা জমিতে সরিষা চাষ করা হয়েছে । এসময় কৃষককে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । তাদের বীজ সার দেয়া হয়েছে । এসব জমি তিন বা চার সফলীতে রুপান্ত করা হয়েছে । ফলন অনেক ভাল হবে ।তিনি বলেন বাদামের জন্যে ৭০টি প্রদশর্নী প্লটের মাধ্যমে সার বীজ দেয়া হয়েছে । তিনি আরও বলেন বাদাম চাষ করা হয় নদী এলাকায় অর্থ্যৎ তিস্তা , দুধকুমার ,করোতোয়া , ঘাঘট বিধৌত এলাকায় ।রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ওবাদুর রহমান মন্ডল জানান চলতি রবি মৌসুমে রংপুর জেলায় তেল জাতীয় ফসল চাষের ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে ।তিনি বলেন রংপুর জেলায় ১৩ হাজার কৃষককে সরিষা চাষে উদ্ধুধ করা হয়েছে তারা সরিষা চাষ করেছেন । প্রতিজন কৃষক ১ বিঘা জমির জন্যে প্রনদোনা সার বীজ দেয়া হয়েছে । অতিতের সকল রেকর্ড ভেঙ্গে চলতি বছর তেল জাতীয় ফসল চাষের ব্যাপক সাফল্য পাওয়া গেছে । চাষিদের সরকারী ভাবে বীজ সার প্রনোদনা দিয়ে উৎসাহ দেয়া হয়েছে । এতে করে কৃষক ফসল ফলাতে উৎসাহ হচ্ছে , পাশাপাশি ফলন ভাল হবে ।

