একাদশ সংসদে চিফ হুইপ এবং হুইপ হলেন যারা

0

সদরুল আইন: একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং সরকারি দলের হুইপদের চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। চিফ হুইপ হিসেবে থাকছেন মাদারীপুর-১ আসনের নির্বাচিত সাংসদ নূর-ই আলম চৌধুরী। এছাড়াও ছয়জন হুইপ নির্বাচন করা হয়েছে।

তারা হলেন:

১. আতিউর রহমান আতিক (সংসদীয় আসন ১৪৩ শেরপুর-১)

২. পঞ্চানন বিশ্বাস (সংসদীয় আসন ৯৯ খুলনা-১)

৩. ইকবালুর রহিম (সংসদীয় আসন ৮ দিনাজপুর-৩)

৪. মাহাবুব আরা বেগম গিনি (সংসদীয় আসন ৩০ গাইবান্ধা-২)

৫. সামসুল হক চৌধুরী (সংসদীয় আসন ২৮৯ চট্টগ্রাম-১২)

৬. আবু সাইয়িদ আল মাহমুদ স্বপন (সংসদীয় আসন ৩৫ জয়পুরহাট-২)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে চিফ হুইপ এবং হুইপ নিয়োগ অনুমোদন দিয়েছেন।