রংপুর সিটি কর্পোরেশনের সচিবের পদটি ৫ মাস ধরে শূন্য

0

জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক অতি গুরুত্বপূর্ন সচিব পদটি দীর্ঘ ৫ মাস ধরে শূন্য রয়েছে । ফলে প্রশাসনিক বিভিন্ন কাজের মারাত্মক ব্যাঘাত ঘটছে । জানা যায় রসিক সাবেক সচিব মোহাম্মদ রাশেদুল হক স্বাভাবিক প্রশাসনিক কারনে বিগত ১৯ ডিসেম্বর’ ২০২১ বদলী হয়ে ঢাকায় মেট্রোরেল প্রকল্পে সহকারী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। সে সময় থেকে দীর্ঘ ৫ মাস ধরে এই গুরুত্বপূর্ন প্রশাসনিক পদটি শূন্য রয়েছে।

উল্লেখ্য, সিটি কর্পোরেশনের অভ্যন্তরীন প্রশাসনিক শৃংখলা রক্ষায় কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব বন্ঠন, দাপ্তরিক বদলি, বিভিন্ন কার্যক্রমে কর্মকর্তা কর্মচারীদের কাজের তদারকি করন, জনপ্রতিনিধিবৃন্দের সাথে কর্মকর্তা কর্মচারীদের কাজের সমন্বয় সাধন সহ বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করতে হয় সিটি কর্পোরেশনের সচিবকে। অথচ এই গুরুত্বপূর্ন প্রশাসনিক পদটি র্দীঘদিন ধরে শূন্য থাকায় রংপুর সিটি কর্পোরেশনের প্রচলিত প্রশাসনিক কাজে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে ।

এদিকে রসিক সাবেক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ফিরোজুল ইসলাম গত ১২ জানুয়ারী’ ২০২২ পদোন্নতি পেয়ে বদলী হয়ে রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট হিসেবে যোগ দেয়ার পর থেকে দীর্ঘ প্রায় ৪ মাস ধরে ঐ গুরুত্বপূর্ন প্রশাসনিক পদটিও শূন্য ছিল।তবে অনেক কাঠ খড় পুড়িয়ে মন্ত্রনালয়ে তদ্বির করে দীর্ঘ বিলম্বের পর অবশেষে গত ১৭ মে মিঠাপুকুর উপজেলার এসি ল্যান্ড মাহমুদ হাসান মৃধা রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেছেন। নির্বাহী মেজিষ্ট্রেট এর মাধ্যমে সিটি এলাকার বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ, জবর দখল অভিযোগের সরেজমিন সমাধান, অবৈধ নির্মান কাজের আইনগত প্রতিকার এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ বিভিন্ন জরুরী প্রশাসনিক কাজে তাৎক্ষনিক গুরুত্বর্পূন দায়িত্ব পালন করতে হয়। পদটি এতদিনশূন্য থাকায় এই কাজে ভয়ানক স্থবিরতা এবং জটিলতা সৃষ্টিহয়ে ছিল।

রসিক ৩৩ টি ওর্য়াডে বিভিন্ন অবৈধ স্থাপনার জটিলতা ছাড়াও প্রতিমাসে কয়েক শত নানা ধরনেরঅভিযোগ সিটিকর্পোরেশনে জমা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট না থাকায় এত দিন সেসবের সমাধান করা সম্ভব হচ্ছিল না বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

রসিক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু এ বিষয়ে জানান, সচিবের পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। তবে সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছেন। সচিব পদে মন্ত্রনালয় থেকে বরাদ্দের বিষয়টি চেষ্টা চলছে এ ব্যাপারে রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, সিটি কর্পোরেশনের ৩৩ টিওর্য়াডে ১০ লক্ষ মানুষের বাস। জনবহুল গুরুত্বর্পূণ এই সিটি কর্পোরেশনের সচিব এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়ার দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রনালয়ের। এ ব্যাপারে মন্ত্রনালয়ে অনেকবার রিকুইজেশন দিয়েছি। নিজের পকেটের অর্থ খরচ করে ঢাকায় গিয়ে মন্ত্রনালয়ে কয়েক দফা তাগাদা দিয়েছি এবং জনপ্রশাসন মন্ত্রীর সাথে সাক্ষাৎকরেছি। কিন্তু কোন কাজের কাজ হয়নি। এ ব্যাপারে আমি ক্লান্ত হয়ে পড়েছি। মন্ত্রণালয় থেকে জেলার মিঠাপুকুর উপজেলার এসিল্যান্ড মাহমুদ হাসান মৃধাকে অনেক আগে রসিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগ দেয়ার আদেশ প্রদান করলেও জেলা প্রশাসক দীর্ঘদিন পর তাঁকে ছাড়পত্র দেয়ায় তিনি গত সপ্তাহে স্বপদে যোগ দিয়েছেন। তবে সচিব পদটি পূরনের ব্যাপারে আমি হতাশ। কখন এই সমস্যার সমাধান হবে জানিনা।তবে প্রয়োজনে প্রধানমন্ত্রীর নিকট এব্যাপারে দাবী করবো।

এদিকে কেউ কেউ বলছেন জাপার মেয়র মোস্তাফাকে অনেক কাঠখড় পুড়িয়ে দক্ষতার সাথে মেয়রের দায়িত্ব পালন করতে হচ্ছে । তিনি করোনাকালে মানব সেবা যেভাবে দিয়েছেন বিশেষ করে করোনা টিকা তাতে দেশের মধ্যে প্রথম স্থানের মেয়র হয়ে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার কথা কিন্তু শুধুমাত্র জাতীয় পার্টির প্রতীকে মেয়র হওয়ায় তার কাল হয়েছে । অথচ এই মেয়র পদে আওয়ামীলীগের যেকোন স্তরের যদি কোন নেতা হতেন তাহলে সব সমস্যার সমাধান হতো তাকে সরকারিভাবে পুরস্কৃত করা হতো । শুন্যপদগুলো পুরোন হতো ।