সিংগাইরে বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু, আহত ১

0

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মমান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুমন (২০) নামের আরেক শ্রমিক আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৯ জুন) উপজেলার বায়রা ইউনিয়নের নয়াবাড়ী এলাকায়। নিহত মো. সবুজ হোসেন (৪৫) তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার(৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের নয়াবাড়ী ধলেশ^রী নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল স্থানীয় রিপন নামের এক ব্যাক্তি। সেখানে ড্রেজার শ্রমিক হিসেবে কাজ করছিলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শিমলা গ্রামের সবুজ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হলে ড্রেজার শ্রমিক ড্রেজারে পাইপ খুলে অন্যত্র সরিয়ে নেয়ার সময় তার ওপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে তার মমান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে সিংগাইর হাসপাতালে ভতি করা হয়েছে। সুমনের বাড়ি একই উপজেলায়। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনাটি নিশ্চিত করেছেন।