পদ্মা সেতু উদ্বোধনের পরও সচল থাকবে শিমুলিয়া ফেরিঘাট: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

0

লিটন মাহমুদ: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের পরও বন্ধ হচ্ছে না শিমুলিয়া, মাঝিকান্দি নৌরুটে ফেরী চলাচল। দূরপাল্লার পণ্যবাহী যানবাহন ও যাত্রী পারাপারের চাহিদা বেশি থাকায় এ নৌরুটে স্বাভাবিক সময়ের মত চলাচল করবে ফেরিসহ সব ধরনের নৌযান।

শনিবার (১১ জুন) সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের যেসব নৌরুটে ফেরি সার্ভিসের চাহিদা রয়েছে সেসব স্থানে দ্রুতই ফেরি সার্ভিস চালু করা হবে। এছাড়াও চলতি বছর বিভিন্ন নৌ-রুটে আরও ১২ টি নতুন ফেরি যুক্ত হচ্ছে বলে জানান তিনি।

এর আগে সকালে মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাট এলাকায় আগামী ২৫জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই আলম চৌধুরী।