আমিরের মেয়ের বানানো প্রথম রুটি

0

বাংলাদেশ ডেস্ক: ছোট্ট মানশা নিজ হাতে রুটি বানিয়েছে। আর সেই রুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন তার বাবা পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির।

শনিবার ডেইলি জং জানায়, ওই ছবির ক্যাপশনে আমির লিখেছেন, ‘মানশা আজ প্রথম বারের মতো রুটি বানালো।’

উল্লেখ্য যে, মোহাম্মদ আমির ২০২০ সালে সাবেক প্রধান কোচ মিসবাহুল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুসের ওপর ‍অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

তিনি পাকিস্তানের হয়ে ২৬ টেস্ট, ৬১ একদিনের ও ৫০ টি টি-২০ খেলেছেন।

সূত্র : ডেইলি জং