চারঘাটে ২২টি হান্টার বিয়ারসহ মাদক কারবারি গ্রেফতার

0

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর চারঘাটে ২২টি হান্টার বিয়ার ক্যানসহ মোঃ রিপন আলী (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় চারঘাট থানাধীন মৌগাছি গ্রামের একটি আম বাগানের মধ্যে থেকে বিয়ারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ রিপন আলী চারঘাট থানাধিন পাইট খালী গ্রামের মোঃ গাজী রহমানের ছেলে।

শনিবার সন্ধায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।