মহিপুরে ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

0

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর মহিপুরে মটার দিয়ে ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এমাদুল (২২) নামের এক কৃষক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সারে আটটার দিকে মহিপুুর থানার সদর ইউপির সেরাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত এমদাদুল ওই গ্রামের মৃত সেকান্দার হাওলাদারের পুত্র।

স্থানীয়রা জানান, সকালে এমাদুল নিজ আমন ধানের বীজ ক্ষেতে বৈদ্যুতিক মটার দিয়ে সেচ করছিল। এসময় অসাবধানতা বসত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি খোন্দকার মোঃআবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে এমাূুলের মরদেহ দিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।