টাঙ্গাইলে অটো ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ দাখিল পরিক্ষার্থী নিহত

0

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইলে অটোভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নাইম খান (১৫) ও শাকিল খান (১৫) নামে দুই দাখিল পরিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় রানা নামে আরেক পরীক্ষার্থী গুরুতর আহত হয়। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার আমুয়াবাইদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তারা তিনজনই স্থানীয় মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছিলো । নিহত নাঈম খান এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে ও শাকিল খান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, শুক্রবার রাতে ঘাটাইল উপজেলার আমুয়াবাইদ এলাকার তিন বন্ধু নাঈম, শাকিল ও রানা মোটরসাইকেল যোগে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে তাদের দ্রুত গতির মোটরসাইকেলটি আজাদিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছলে একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত

চিকিৎসক শাকিল ও নাঈমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেননেয়ার পথে রাত পৌনে ১টার দিকে শাকিল ও নাঈম মারা যায়। এ ঘটনায় আহত রানা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেন।