গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে “জীবন যতদিন, দৃষ্টি ততদিন” এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁওয়ের সকল মানুষের চোখের অত্যাধুনিক চিকিৎসার জন্য পানাম মুন্সিরাইল বাজারে পানাম নগর আই কেয়ার নামে একটি পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অফার হিসেবে থাকছে মাসব্যাপী ফ্রি ক্যাম্পেইন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের চক্ষ বিশেষজ্ঞ, গ্লুকোমা ও ফ্যাকো সার্জন ডাঃ মীর আশরাফুল কবীর, সেন্ট্রাল পুলিশ হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ হায়দার চৌধুরী, বিএমডিসি এর রেজিষ্ট্রেশন প্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, পানাম নগর আই কেয়ার সিনিয়র অপ্টোমেষ্ট্রিষ্ট এমদাদুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ, গ্লুকোমা ও ফ্যাকো সার্জন ডাঃ মীর আশরাফুল কবীর বলেন, চোখ আমাদের অতিমূল্যমান সম্পদ। প্রতি ছয় মাস অন্তর অন্তর আমাদের একবার হলেও চোখ চেকআপ করানো উচিত।

