মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ সদস্য সৈয়দ আবদুল মান্নানের নিজ বাড়ি জামির্ত্তায় ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার জামির্ত্তা নিজ বাড়িতে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ সদস্য সৈয়দ আবদুল মান্নান। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবদুস সালাম পিপি, সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুসফিকুর রহমান খান হান্নান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মাজেদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভুইয়া, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেনসহ জাতীয় পার্টির বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও অঙ্গ সংগঠনের প্রায় ৭ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সৈয়দ আবদুল মান্নানের ছোট ভাই আমেরিকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুস সালাম ইন্তেকাল করেন। তার আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়।

