হুমায়ুন কবির: নেত্রকোনার কেন্দুয়ায় স্থানীয় সংসদ সদস্যর ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল হতে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জুন) নেত্রকোনা-৩ কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল তার নিজ বাসভবন কেন্দুয়ায় উপস্থিত থেকে স্থানীয় সাংবাদিক,গরীব অসহায় রাজনৈতিক কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তি সহ মোট ৫১ জনের মধ্যে বিভিন্ন অংকে প্রায় ৫ লাখ টাকার চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা প্রমূখ।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

