গিয়াস কামাল: নারায়ণগঞ্জ সোনারগাঁও প্রতিনিধি গিয়াস কামাল সোনারগাঁয়ে বজ্রপাতে শামীম (৪০) নামে একজন নিহত হয়েছে, আহত হয়েছে ৪জন।
সোমবার (১২ জুন) দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা গ্রামের ফসলী জমিতে কাজ করতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মশুরাকান্দা চকের ফসলী জমিতে কাজ করার সময় ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় শামীমসহ অন্যান্যরা চকের মাঝখানে পানির সেচ ঘরে আশ্রয় নেন। হঠাৎ ওই ঘরের উপর বজ্রপাত হলে শামীম (৪০) ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আহতরা হলেন- মোক্তার, কামাল, জয়নাল ও নূরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

