পাবনায় আম পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

0
পাবনায় আম পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

কামাল সিদ্দিকী: পাবনায় আম পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল আলিম (৪০) নামের একজনকে নিহত হয়েছে। এ ঘটনায় ভাতিজা তানজিল হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলিম মালঞ্চি ইউনিয়নের কামারগ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। আটক তানজিল একই এলাকার আব্দুল হালিম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি আম গাছকে কেন্দ্র করে করে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে চাচা আব্দুল আলিম আম পাড়তে যায়। চাচাকে আম পাড়তে নিষেধ করলে দুই পরিবারের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সময় ভাতিজা তানজিল চাচাকে এলোপাতারিভাবে ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে হত্যাকারি ভাতিজাকে আটক করে থানায় নিয়ে আসা এসেছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।