গৌরীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

0
গৌরীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রায়হান উদ্দিন সরকার: ময়মনসিংহের গৌরীপুরে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতারা হলেন- মো. আব্দুল বাতেন (৬৫) আশরাফুল নাহার (৬০)। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টে সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যায়। এ সময় আহত হয় আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্ব পালন করছে। হতাহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছেন তারা। পরে আরও বিস্তারিত জানানো হবে।