জয়নাল আবেদীন: আগামী ১৪ই জুলাই জাতীয় পার্টির জনক সাবেক রাষ্ট্রপতি, এইচএম এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি।
কর্মসূচির মধ্যে রয়েছে, ওই সকাল ৬টায় জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ জেলা কার্যালয়সহ স্বস্ব উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, কোরআন খতম, নগরীর গুরুত্ব স্থান সমূহে কোরআন খতম ও মাইক যোগে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের জীবনী ও ভাষণ প্রচার, সকাল ১১টায় নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে প্রয়াত রাষ্ট্রপতির কবর জিয়ারত, দোয়া মোনাজাত এবং আলোচনা।
এছাড়াও বাদ জুম্মা স্বস্ব মসজিদ সমুহে দোয়া ও মোনাজাত। এ উপলক্ষে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে বুধবার বাদ এশা জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ জেলা কার্যালয়ে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি, রংপুর জেলার আহবায়ক ও রসিক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ- সভাপতি মোঃ লোকমান হোসেন, জাহেদুল ইসলাম ও জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি এবং তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

