নেপালে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

0
নেপালে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

বাংলাদেশ ডেস্ক: নেপালে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর পাঁচ আরোহী নিহত হয়েছে এবং নিখোঁজ আছে আরো একজন। মাউন্ট এভারেস্টের কাছে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে বিদেশী পর্যটকরা ছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টা ৪ মিনিটে সোলুখুনভু জেলার সুরকে থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। কিন্তু এর ১০ মিনিট পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং লামাজুরা এলাকায় বিধ্বস্ত হয়।

মানাং এয়ারের হেলিকপ্টারটিতে পাঁচজন মেক্সিকান নাগরিক ছিল এবং এটি চালাচ্ছিলেন একজন নেপালি পাইলট। তারা বিশ্বের সবচেয়ে উঁচু এভারেস্ট পর্বতের চূড়া দেখে রাজধানী কাঠমান্ডু ফিরছিলেন।

বিমানববন্দর কর্মকর্তা সাগর কাদেল জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতির কারণে হেলিকপ্টারটি তার পরিকল্পিত রুট পরিবর্তন করতে বাধ্য হয়। তবে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে প্রায়ই এ ধরনের রুট পরিবর্তন করতে হয় বা দেরি করতে হয়।

এলাকাটির প্রধান সরকারি প্রশাসক বসন্ত ভট্টরাই জানিয়েছেন, উদ্ধারকারীরা পাঁচজনের লাশ উদ্ধার করেছেন এবং ষষ্ঠজনের খোঁজ করছেন।

সূত্র : আলজাজিরা