আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ

0
কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ

কমলগঞ্জ প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের ফার্নিচার ব্যবসায়ী কবির মিয়ার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় এক নারী ও চার যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় তাঁদের বহন করার অভিযোগে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিগাঁও গ্রামের ফার্নিচার ব্যবসায়ী কবির মিয়ার বাড়িতে আপত্তিকর অবস্থায় এক নারী ও চার যুবককে দেখতে পেয়ে এলাকাবাসী তাঁদের আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে এসআই মিটু রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—লাকি বেগম, পিতা কনা মিয়া, গ্রাম লংগুর পাড়; সুহেল উরাং, পিতা রতন উরাং, মিরতিংগা চা বাগান; স্বপন শব্দ কর, পিতা বকুল শব্দ কর, গ্রাম ধিতেশ্বর,আব্দুর রউফ, পিতা আছকির মিয়া, গ্রাম শ্রীরামপুর এবং ফয়ছল মিয়া, পিতা মনর মিয়া, গ্রাম শ্রীরামপুর।

এ বিষয়ে এসআই মিটু রায় বলেন,কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের ফার্নিচার ব্যবসায়ী কবির মিয়ার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী তাঁদের আটক করে থানায় খবর দিলে আমরা ওই বাড়ি থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে আসি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ এবং জব্দ করা যানবাহন সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য জানা যায়নি।