কেশবপুর সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

0
কেশবপুর সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

জি.এম.মিন্টু: কেশবপুরে চুকনগর-কলাগাছি সড়কের সুফলাকাটি ইউনিয়নের সুফলাকটি গো-ডাউনের সামনে মটরসাইকেল ও টিগারের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ (দুই) যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ জুলাই ) রাত সাড়ে ৭ টার দিকে চুকনগর থেকে একটি পালসার মোটরসাইকেল যোগে ২জন আরোহী নোয়াপাড়ার দিকে যাওয়ার পথে কেশবপুরের সুফলাকাটি সমির মাষ্টারের গো- ডাউনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি টিগারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উপজেলার ৭ নং পাঁজিয়া গ্রামের দীপক মন্ডলের কলেজ পড়ুয়া ছেলে দিপু মন্ডল ওরফে সাগর (২৪) ও পাঁজিয়া বাজারের রাজু কম্পিউটার ও ফটোকপির দোকানদার সাবেক ইউপি সদস্য মৃত আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৫) নামে দুই ব্যক্তির ঘটনাস্থলে মুত্যু হয়।

সংঘর্ষে টিগারের চাকা মাটরসাইকেলের দুই আরোহীর মাথার উপর দিয়ে উঠে যাওয়ার ফলে এই মর্মান্তিক মুত্যু ঘটে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।