ইঁদুরের বিষ খেয়ে মারা গেল ভাই বোন

0
 ইঁদুরের বিষ খেয়ে মারা গেল ভাই বোন

আব্দুল লতিফ তালুকদারঃ টাঙ্গাইলের ঘাটাইলে ইঁদুরের বিষ খেয়ে মারা গেছে ভাই – বোন।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শালিয়াবহ গ্রামে এ ঘটনাঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের উদ্ধার করে। নিহতরা হলো- ওই গ্রামের শাহ আলমের ছেলে তাওহীদ (৪) এবং মেয়ে সানজিদা (২)। এ ব্যাপারে ঘাটাইল ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভিক্টোর ব্যানার্জী বলেন, বিকেলে পারিবারিক কাজে শাহ আলমের স্ত্রী ব্যস্ত ছিল। এমন সময় দুই ভাইবোন সবার অজান্তে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রথমে স্থানীয় পেঁচারআটা বাজারে নিয়ে যায়। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষনা করেন। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম খোকন বলেন, সন্ধ্যায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।