ওসমান গনিঃ কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাশী ইউনিয়নের তীরচর আতিকিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলার একাডেমিক ভবন শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ১৯ সেপ্টেম্বর) সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা এর বাস্তবায়নে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাদেকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, কুমিল্লা শিক্ষা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমান।
বক্তব্য রাখেন তীরতর আতিকিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রাপ্ত সহকারী অধ্যাপক মতিন সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সভাপতি মো. মহিউদ্দিন, মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য মো রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর ভূইয়া, কামরুজ্জামান মানিক।

