রংপুর রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

0
রংপুর রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

জয়নাল আবেদীন : আর্তমানবতার সেবা সংগঠন রংপুর রোটারী ক্লাব ২০২৩-২৪ সালের পরিচালনা পরিষদ রোটারী শিক্ষা মাস উপলক্ষে রোববার দুপুরে ঝড় বৃষ্টি বিরুপ আবহাওয়ার মধ্যে রংপুর নগরির ইসলামপুর হনুমান তলা রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক ও নিম্ম মাধ্যমিক শ্রেনীর ১শ ৫০জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ,জ্যামিতি বক্স, ও একটি করে চিপস প্যাকেট তুলে দিয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটার্ড মেম্বার ভবতোষ সরকার। রংপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট মো: এমদাদ হেসেনের সভাপতিত্বে আলোচনা সভায় রোটারীর কার্যক্রম নিয়ে বক্তব্য দেন রোটারী পাষ্ট প্রেসিডেন্ট পার্থ বোস, রোটারিয়ান ঞ্জানাংকুর রায়, রোটারিয়ান মিজানুর রহমান রোটারিয়ান আশরাফুল আলম রিপন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, রেজিনা বেগম এবং শামীমা বেগম বক্তব্য দেন । অনুষ্ঠানে নবাগত প্রেসিডেন্ট এমদাদ হোসেন বলেন রংপুর রোটারী ক্লাব গত ৪৬ বছর থেকে শুধু রংপুর নয় বৃহত্তর রংপুর অঞ্চলে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে । এই রংপুর রোটারী ক্লাব ১২মাসে গুরুত্বপূর্ণ ১২টি কাজ করে থাকে এ্রই ধারাবাহিকতায় শিক্ষা উপকরণ বিতরণ । এদিকে আগামি ১ অক্টোবর নগরীর কামাল কাছনা এলাকায় রুপকথা মিলনায়তনে নতুন পরিচালনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে ।