পুঠিয়ায় হেরোইন-সহ মাদক কারবারী মোখলেসুর গ্রেফতার

0
পুঠিয়ায় হেরোইন-সহ মাদক কারবারী মোখলেসুর গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী : রাজশাহীর পুঠিয়ায় ১০০ গ্রাম হেরোইন-সহ মোঃ মোখলেসুর (৩৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় পুঠিয়া থানাধীন বিহারীপাড়া ১৫ মাইল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ মোখলেসুর (৩৮), সে পুঠিয়া থানার কান্দ্রা গ্রামের মোঃ আঃ রহমানের ছেলে।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫,এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতার মোখলেসুর বিক্রয়ের উদ্দেশ্যে হেরোইন বহন করছিল বলে র‌্যাবের কাছে স্বিকার করেছে। এ ব্যপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।