টানা বর্ষনে জলাবদ্ধতা, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

0
.টানা বর্ষনে জলাবদ্ধতা, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল
এ এম মিজানুর রহমান বুলেটঃ পটুয়াখালীতে গত দুইদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় ১৭৩ মিলিমিটার রেকর্ড করেছে আবহওয়া অফিস। এতে সৃষ্টি হয়েছে জলবদ্ধতার। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের,পুকুর ও আমন ক্ষেত। পানিতে তলিয়ে আছে নিচু এলাকায় বসবাসকারী অনেকের ঘরবাড়ি।
এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে আজো ঝড়ো হাওয়া বয়ে যাওয়া শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশয়ে থাকতে বলা হয়েছে।