“কে-সিটি নেটওয়ার্ক-২০২৩ সল্যুসন ডেমোন্সট্রেশন প্রজেক্ট ফর রংপুর সিটি কর্পোরেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0

জয়নাল আবেদীনঃ রংপুর সিটি কর্পোরেশনে “কে-সিটি নেটওয়ার্ক-২০২৩ সল্যুসন ডেমোন্সট্রেশন প্রজেক্ট ফর রংপুর সিটি
কর্পোরেশন”শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের উপর বিস্তারিত আলোকপাত
করেন জিওমেক্সসফট লিমিটেড এর ভাইস-প্রেসিডেন্ট ইয়াং-জিওন কিম, জিওমেক্সসফট লিমিটেড এর পরিচালক বিশেষজ্ঞ
জি জিয়াং উম (পিএইচডি) ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ সামসুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এ.ডাবিøউ এম রায়হান শাহ. পানি উন্নয়ন বোর্ড রংপুরের
নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, গণপূর্ত বিভাগ রংপুরের উপ-পরিচালক আবু তাহের মোঃ খায়রুল বাসার, বিদ্যুৎ
উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদ সরকার, আরপিএমপি ডিসি (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম,
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাইহান হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী
রানী রায়, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, আবু তালেব সরকার, মোঃ
আনিচুজ্জামান, নগর পরিকল্পনাবিদ মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক
মেরিনা লাভলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় জলবাযু পরিবর্তন, স্মার্ট সিটি, বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রাফিক সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে আলোচনাসহ বিভিন্ন তথ্যাদি
পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।