জয়নাল আবেদীন :বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা এবং ভুমিকম্প এবং অগ্নিকান্ডে করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভাগীয় নগরী রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে র্যালি বের হয় । র্যালিটি নগরির প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয় । এর পর আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক এ,ডব্লিউ,এম রায়হান শাহ্ অতিরিক্ত পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মো: নাইম হাসান খান, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান আপেল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সেক্রেটারি রওশানুল কাওছার সংগ্রাম। সবশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিচালিত দুর্যোগ মোকাবিলায় করণীয় সংক্রান্ত আকর্ষণীয় মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যুব রেডক্রিসেন্ট সদস্য সহ বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি অংশ নেন ।

