রংপুরে বিশ্ব ডিম দিবস পালিত

0
রংপুরে বিশ্ব ডিম দিবস পালিত

জয়নাল আবেদীনঃ ”ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি , আলোচনা সভা এবং প্রতীকি ডিম বিতরণের মধ্যে দিয়ে রংপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে ।

শুক্রবার সকাল ১০টায় রংপুর জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো: মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুর জেলা প্রাণী সম্পদ অফিসার ডা: এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণী সম্পদের ভারপ্রাপ্ত পরিচালক ডা: আবু সাইদ, রংপুর চিড়িয়া খানার কিউরেটর মোঃ আমবার আলী তালুকদার, ডেইরি এ্যাসোসিয়েশন রংপুর বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, রংপুর পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, জাতীয় পোল্ট্রি রক্ষা পরিষদের সভাপতি মাহাবুব আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে প্রতীকী ডিম বিতরণ করা হয় ।