কালিহাতীতে মাদরাসার চার তলা ভবন উদ্বোধন

0

আবুল কালাম আজাদ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া বল্লা আলিম মাদরাসার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নের ৪ কোটি টাকা ব্যয়ে নবর্নিমিত চারতলা ভবন উদ্বোধন করা হয়েছে।

রোববার(১৫ অক্টোবর)সকালে টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন। মাদরাসার গর্ভনিংবডির সভাপতি মো.মোফাখ্ধসঢ়;খারুল ইসলামের সভাপতিত্বে ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী,ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান,বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ,বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজের গর্ভনিংবডির সভাপতি হাজী চান মাহমুদ পাকির,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশিদুল হাসান লাভলু,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ জাকির হোসেন, মাদরাসার অধ্যক্ষ মওলানা আবদুল মান্নান প্রমুখ।