বাংলাদেশ প্রতিবেদক: মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা গাঁওদিয়া ইউনিয়ন রানাদিয়া গ্রামের পদ্মা নদীতে পাড়ে অবৈধ ড্রেজার মেশিন নিয়ে নদীর পাড়ের এলাকাবাসীর নানান অভিযোগ। এলাকায় জনপ্রতিনিধি মেম্বার ও চেয়ারম্যানের নেই কোন পদক্ষেপ।উপজেলা প্রশাসন বলছে পদক্ষেপ নেওয়া হবে অবৈধর এর বিরুদ্ধে । উপজেলা সহকারী কমিশন ভূমি জানান, এরই মধ্যে কয়েকটি স্থানে অবৈধভাবে কৃষি জমি ভরাটের দায়ে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে ।
রবিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়,নদীর পাড়ে নদী ভাঙ্গন দেখা দিয়েছে । সারি সারি বাল্কহেড উপরে বুস্টার মেশিন ,বালি ভর্তি বাল্কহেল রাখা আছে।অনেকেই জানান রাতে হয় কাজ কোন কোন দিনে চলে বুস্টার মেশিন শব্দ অতিষ্ঠ তারা । রাস্তা উপর দিয়ে পাইপ। কোন কোন বাড়ির উঠোন দিয়ে পাইপ নিয়েছে অনুমতি না নিয়ে। বিভিন্ন পুকুরের পাড়, কৃষি জমি,জলাশয়, বাড়ির পাশে থাকা ডোবা ড্রেজার ও ড্রাম ডেজারের মাধ্যমে অপরিকল্পিতভাবে ভরাট করা হচ্ছে। মানুষ চলাচলের রাস্তা ভারী বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তলিয়ে যায় পানির রাস্তায় পরিনত হয়। ভোগান্তিতে হাজার হাজার মানুষ তবে সবাই নীরব ভূমিকা পালন করছে। অনেকেই বলেন লিখে কোন কাজ হবে না। যারা অবৈধ ড্রেজার বাণিজ্য করে তাদের উপর বড় রাজনৈতিক ব্যক্তির ছায়া আছে । বেশি ভাগ লোক ক্ষমতাশীল দলের লোক। মোঃ পাপ্পু মুন্সির নামে চালানো হচ্ছে গাঁওদিয়া রানাদিয়ার ড্রেজার।
গাঁওদিয়া রানাদিয়া স্থানীয় বাসিন্দা মোঃছামছুল বলেন অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে এই জমিটুকু কিনেছি। নদীর পাড়ে বাড়ি। এই বাড়িতে বসবাস করছি।সরকারিভাবে জিরো ব্যাগ ফেলে কিছুটা নদী রক্ষা বাঁধ তৈরি করা হয়েছে। তবে বালি ভর্তি বাল্কহেড পাখায় নদীর পাড়ের সব কিভাবে যেন অদৃশ্য করে দিচ্ছে। রাতে ঘুমাতেও পারিনা শব্দে। প্রচন্ড শব্দ হয়। যা ভাষায় প্রকাশ করতে পারবো না। দিনরাত কাজ করে এত শব্দ নিয়ে কিভাবে বাঁচবো। প্রশাসনের কাছে আইনগতভাবে পদক্ষেপে জন্য অনুরোধ জানাই।
এই এলাকা জিসান বলেন, এখানের বাল্কহেডেট কাজের সাথে জড়িত শ্রমিকরা এখানে পানীয় দূষণ করছে । এখানে পানিতেই তারা মলত্যাগ করেন। অসংখ্য শ্রমিক এখানে বাল্কহেড থাকে। এখানে পরিবেশ বিনষ্ট করছে। বিছানায় গেলে উচ্চ শব্দ ঘুম আসে না। এলাকার মেম্বারদের বলেছি কোন কাজ হয়নি।
ফরিদা বেগম বলেন আমরা গরীব মানুষ আমাদের কথা কেউ শোনে না। আমাদের এখানে জিরো ব্যাগের ফেলে যে অবস্থা ছিল বর্তমানে সেই অবস্থা নেই। অনেকটা উঁচু হয়েছে বিলীন হয়ে গেছে । জিরো ব্যাগগুলো হারিয়ে যাচ্ছে। আপনারা প্রসাশন কে জানিয়েছেন এমন প্রশ্ন তিনি জবাবে তিনি বলেন আমরা গরীব মানুষ আমাদের কথা শোনার মত কেউ নাই ।
মোঃ মোতালেব বলেন, কোন বাল্কহেড মেশিন ও পাইপ গুলো নদীর পাড়ে বসানো হয় তখন আমরা প্রতিবাদ করেছিলাম। তখন তারা জানিয়েছিল দুই এক সপ্তা কাজ করে এগুলো নিয়ে চলে যাবে। এখন দেখি ৬-৭ মাস হয়ে গেল এগুলো সাড়ানো হচ্ছে না।
বিষয়টি গুলো নিয়ে একাধিক ড্রেজার ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, অনেকেই তো ড্রেজার বাণিজ্য করছে। যদি আমরা কাজ না করি মানুষ বাড়ি কিভাবে বানাবে। সবাই যদি কাজ বন্ধ করে আমরা বন্ধ করবো ।পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা গ্রহণ করেছেন এমন প্রশ্নে তারা জানান পানিতে একদিকে যাবিই। এটা নিয়ে চিন্তার কি আছে। প্রশাসনের লোক এসে দেখে যায় তারা তো কিছু বলেনি। সাংবাদিকদের কি সমস্যা। ড্রেজার মেশিনের শব্দ হবে এটাই তো স্বাভাবিক।
মোঃ মরম মাদবর বলেন দুঃখের কথা কাকে বলবো নামাজ পড়তে যখনই দাঁড়াই শব্দে নামাজ পড়তে পারি না। দিনে রাতে সমানে কাজ করছে। রাতে ঘুম হারাম হয়ে গেছে। যদি পারেন আমাদের একটু সাহায্য করে এই কাজগুলো বন্ধ করুন। জেলা প্রশাসন এগুলোর দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
লৌহজং উপজেলা সহকারী কমিশন ভূমি মোঃ ইলিয়া সিকদার বলেন, ঐ স্থানের ড্রেজার বিষয়টি আমার জানা নেই । আমি লোক পাঠাবো ।অপরিকল্পিত ড্রেজিং কৃষি জমি, জলাশয় ভরা এরই মধ্যে আমরা কয়েকটি জায়গায় আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা করেছি।ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তাকে পাঠিয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, আমি গতকাল নদীর পাশের একটি এলাকায় গিয়েছিলাম।ভাঙ্গন পরিদর্শন করে এই সব স্থানের অতি দ্রুত জিরো ব্যাগ ফেলার নির্দেশনা দেওয়া হয়েছ। তবে যে সকল এলাকায় ড্রেজার বুস্টার শব্দে মানুষের অসুবিধা হচ্ছে এবং অনুুমতি হীন সকল অবৈধ ড্রেজার বাণিজ্য বন্ধ ও উচ্ছেদ অভিযানের পরিকল্পনা হাতে নেওয়া হবে। খুব শীঘ্রই আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য মাঠের নমবো।

