বাংলাদেশে ফিলিস্তিনের জন্য এক দিনের রাষ্ট্রীয় শোক আজ

0

বাংলাদেশ প্রতিবেদকঃ ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। শনিবার যদিও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে।