পাবনায় হরতাল বিরোধী শান্তি মিছিল সমাবেশ

0

পাবনা প্রতিনিধিঃ পাবনায় বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলে-ঢালাভাবে পালিত হয়েছে। জেলা থেকে দূরপ্লালার যানবাহন চলাচল বন্ধ ছিলো এছড়া সব কিছুই স্বাভাবিক গতিতে চলমাণ ছিলো।

এদিকে সারাদেশে বিএনপি ডাকা হরতাল ও সহিংসতার প্রতিবাদে পাবনায় শান্তি মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা  আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আ: রহিম পাকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন ও পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান প্রমুখ।