জয়নাল আবেদীনঃ আগামী বছর ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে রংপুরে আনন্দ মিছিল বের করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার বেলা ১২ টায় নগরীর শাপলাচত্বর এলাকা থেকে আনন্দ মিছিল বের করে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রংপুর মেট্রোপলিটন কোটয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রসিক প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ শাহাজাদা আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কায়সার রাশেদ খান শারীফ, সফিকুল ইসলাম রাহেল, নাজমুল করিম ডলার, কাউন্সিলর রফিকুল আলম, রায়হান আহমেদ মানিক, তহিদুল ইসলাম, নাসিম আহমেদ সনু, রংপুর মেট্রোপলিটন কোটয়ালী থানা আওয়ামীলীগ নেতা জাভেদ হাসান, শেখর, এ্যাড. লিটু, সোহেল রানা, আব্দুস সামাদ, সাইফুল ইসলাম রায়হান, লাভলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে বুধবার রাতে জেলা এবং মহানগর আওয়ামীলীগ মহিলা লীগ সহ বিভিন্ন অংগসংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা নির্বাচন তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে ।

