পাবনা প্রতিনিধি: পাবনা বেড়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় মোজাহার মোল্লা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোক জন এসে বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং মোজাহার মোল্লা কে একা পেয়ে এলোপাথারী দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত মোজাহার মোল্লা উপজেলার বড় পায়না মহল্লার পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত হারুন মোল্লার ছেলে। বুধবার বিকেলে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। এর জের ধরেই আজ সকালে ২য়দফা হামলার ঘটনা ঘটেছে।
বেড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এক জনকে আটক করা হয়েছে। ওসি জানান, কোন পক্ষই থানায় মামলা বা অভিযোগ এখনো পর্যন্ত দায়ের করেনি।

