বিভাগীয় নগরি রংপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

0
বিভাগীয় নগরি রংপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

জয়নাল আবেদীনঃ “ মাটি ও পানি জীবনের উৎস” এই প্রতিপাদ্য নিয়ে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভাগীয় নগরি রংপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উযযাপন করা হয়েছে ।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় ।

র‌্যালিটি নগরির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে । সূচনা বক্তব্য এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উর্ধতন বৈঞ্জানিক কর্মকর্তা খন্দকার তাহেরাতুল হোসনা । জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন মানবদেহে বিভিন্ন পুষ্টি বা ভিটামিনের ঘাটতি হলে যেমন বিভিন্ন রোগের লক্ষণ দেখা দেয়, ঠিক একইভাবে মাটিতে পুষ্টির ঘাটতি হলে গাছের বৃদ্ধি ব্যহত হয় এবং ফলন কমে যায়। তবে মনে রাখতে হবে মাটিতে যতটুকু পুষ্টির ঘাটতি, ঠিক ততটুকুন দিতে হবে। মাটির পুষ্টি উপাদান রাসায়নিক সার হিসেবে পরিমাণের চেয়ে বেশি দিলে অপচয় হবে, অন্য দিকে পরিমাণের চেয়ে কম প্রয়োগ করলে ফলন কমে যাবে। মাটির স্বাস্থ্য রক্ষার্থে মাটি পরীক্ষার মাধ্যমে সার প্রয়োগ উত্তম।

বক্তব্য দেন কৃষি বিদ আবু সায়েম. অতিরিক্ত জেলা প্রশাসক এ,ডব্লিউ এম রায়হান শাহ,বিএডিসি‘র উপ-পরিচালক মো: মাসুদ সুলতান, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: জোবাইদুল কবীর বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট ডা, মো: আল আমিন হোসেন ।