রংপুরে বিডিইআরএম এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

0
রংপুরে বিডিইআরএম এর উদ্যোগে মানববন্ধন

জয়নাল আবেদীনঃ বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) রংপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মঙ্গলবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে বিডিইআরএম’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) রংপুর জেলা শাখার সভাপতি স্বপন কুমার রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম কুমার দাসের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা গোপাল চন্দ্র দাস, বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, গণতন্ত্রী পার্টি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন রয়েল।

এ সময় বক্তারা জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য বিরোধী বিল-২০২২ পাশ করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বরাদ্দ, খাসজমি বরাদ্দ, স্বাস্থ্যঝুঁকি হতে সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ, কলেজ বিশ্বিবদ্যালয়ে ভর্তি কোটা প্রবর্তন, সরকারি চাকুরিতে কোটা ও শিক্ষাখাতে উপবৃত্তি প্রদানের দাবি জানান।

এ সময় বিডিইআরএম’র সদস্য উত্তম, প্রিয়তম, জয়, মহেশ, অর্জুন, রবি, স্বপন, প্রদীপসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।