বাংলাদেশ প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করে শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন।
সোমবার দ্বিতীয় দিনের শুনানিতে ৪১ প্রার্থীর আপিল খারিজ করে কমিশন। একটি আপিলের বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবন মিলনায়তনে এ শুনানি হয়। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি চলবে।

