রংপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

0
রংপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জয়নাল আবেদীন: রংপুর মহানগর এলাকায় ১ লাখ ২৯ হাজার ৫শ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্য্যক্রম শুরু করে রংপুর সিটি কর্পোরেশন। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ তৌফিক এলাহী চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মো: মাহাবুবার রহমান মঞ্জু, প্যানেল মেয়র-২ মোঃ তৌহিদুল ইসলাম, প্রধান র্নিবাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রীরাণী রায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইবনে তাজ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহামুদ হাসান মৃধা স্যানিটারী ইন্সপেক্টর মো: আব্দুল কাইয়ুম, সহ রংপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এদিকে সকালে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুল কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে পরপর ৫জন শিশুকে ক্যাপসুল খিলিয়ে ভিটামিন এ+ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করেন জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । এসময় সিভিল সার্জন ডা: মো: ওয়াজেদ আলীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে জানানো হয় রংপুর জেলায় ৪ লাখ ৮৯ হাজার ৫শ৮৫ জন শিশুকে “এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।এর মধ্যে ০ থেকে ১১ মাস বয়সের ৫৭ হাজার ৭শ৭০ জন ও প্রতিবন্ধী ১শ৬৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ৩০ হাজার ১শ জন ও প্রতিবন্ধী ১ হাজার ৫শ৫২ জন শিশুকে লাল রঙের । রংপুর জেলায় ১ হাজার ৮শ৩২টি কেন্দ্রে ৩হাজার ৬শ৬৪ জন স্বেচ্ছাসেবক, ১ হাজার ৩শ ৬ জন স্বাস্থ্যকর্মী ও ৩শ৩জন পরিবার পরিকল্পনা কর্মীর মাধ্যমে এই কর্মসুচী সফল করা হচ্ছে ।