মৌলভীবাজারে অবরোধের সমর্থনে মশাল মিছিল

0
মৌলভীবাজারে অবরোধের সমর্থনে মশাল মিছিল

মোঃ জালাল উদ্দিন: জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (১২ ও ১৩ ডিসেম্বর) মঙ্গলবার ও বুধবার অবরোধের সমর্থনে একদফা দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে জেলা বিএনপির পক্ষে থেকে জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সমন্বয়ে মশাল মিছিল করেছে। সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ইং, রাতে মৌলভীবাজারের শমশেরনগর রোডে মশাল মিছিলটি অনুষ্টিত হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান)। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুফ, স্বেচ্ছাসেবক দল জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আব্বায়ক আব্দুল মমিন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সিনিয়র সদস্য আবু বক্কর তালুকদার, সিনিয়র সদস্য আব্দুস শহীদ, সদস্য জুয়েল আহমেদ, আব্দুল কাইয়ুম, শেখ আবেদ. আলামিন।

মৌলভীবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বেলাল, সৈয়দ রিপন আলী, আনোয়ার হোসেন, সদস্য নানু মিয়া। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল মুমিন, নুরুল ইসলাম, সিনিয়ার সদস্য আবু বক্কর, সদস্য আব্দুস শহীদ, সাবেক সহ সাধারণ সম্পাদক আপিয়ান আহমদ শিপু। মৌলভীবাজার জেলা তাঁতি দলের যুগ্ন আহ্বায়ক সৈয়দ জমশেদ আলী। আরো উপস্থিত ছিলেন, তাজুদ চৌধুরী, শেখ জুয়েল আহমদ, নাহিদ আহমদ, মহসিন মিয়া-সহ প্রমুখ।