জয়নাল আবেদীন: বিভাগীয় নগরী রংপুরে স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা সহনানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নময় সোনার বাংলা গড়তে সবাইকে নিজ নিজ স্থান থেকে কাজ করার অঅহবান জানান। বক্তারা বলেন দেশকে এগিয়ে নিতে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বঙ্গবন্ধুসহ সব বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরঙ্গনাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারব না। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে তরুণ সমাজসহ আগামী প্রজন্মকে দায়িত্বশীল হওয়ার আহবান জানান ।
দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিট থেকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে সিটি পরিষদ ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, রংপুর প্রেসক্লাব ,জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।এছাড়া রংপুরের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, ক্রীড়া ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সকাল থেকে বিভিন্ন সংগঠনের পাশাপাশি ছোট-বড় নানান বয়সী মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে যায় নগরীর ক্যাডেট কলেজ মোড় অর্জণ , বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধু ম্যুরাল, শহীদ মিনার, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধসহ শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভগুলো ।
এদিকে সকাল থেকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পাবলিক লাইব্রেরি মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনার পাশপাশি শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করছে। সকাল ৯টায় শেখ রাসেল স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশন করেন বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিশু-কিশোর সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি প্রকৌশলী মো. ফেরদৌস আলী চৌধুরী সভাপতিত্ব করেন জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ।
এদিন সকাল সাড়ে ৯টায় শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মানিত অতিথিরা। পরে মহান বিজয়ে দিবসের শুভেচ্ছা বক্তৃতা শেষে অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশনা উপভোগ করেন তারা। এর আগে সূর্যদয়ের সাথে সাথে রংপুর নগরীর মর্ডান মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ¢ অর্জনে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে মর্ডাণ মোড়ে অর্জন, ডিসির মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল, কালেক্টরেট সুরভি উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে সহ বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ কর্মকর্তা নজরুল গনি এবং রবীনচন্দ্র মন্ডলের নেতৃত্বে মর্ডাণ মোড় অর্জনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । এসময় কোর্ডিনেটর মেজবাহুননাহার সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিকে দিবসটিতে জেলার সকল মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয় । হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, শিশু সদন সহ বিভিন্ন স্থানে উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান,জেলা প্রশাসক কার্যালয় ও সিটি কর্পোরেশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় । এছাড়াও জেলা পুলিশ মাঠে জেলার ৮ উপজেলার পুরুষ এবং নারী দলের পৃথক কাবাডি প্রতিযোগীতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় ।

