কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-১৫ অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে এতে আত্মরক্ষার্থে বেশ কিছুক্ষণ ধরে র্যাবের সাথে আরসা’র গুলি বিনিময় হয়।এসময় সন্ত্রাসী সংগঠন আরসা’র শীর্ষ সন্ত্রাসী মোঃ ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস’সহ ৪ জন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ, ২টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরী এলজি, ৪ রাউন্ড বিদেশী পিস্তলের কার্তুজ, ৫টি এলজি’র কার্তুজ, বড় ককটেল ৫টি, ছোট ককটেল ৮টি, ৪টি স্মার্টফোন ও ২টি পকেট নোটবুক, ২টি হিসাবের খাতা, ৪৪ পৃষ্ঠাযুক্ত হিসাবের লিস্ট খাতা।
সোমবার রাত ৯ টা থেকে ভোর পর্যন্ত জামতলী ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,১০ নম্বর ক্যাম্পের ৪২/এইচ-ব্লকের নজিব আহম্মদ এর ছেলে মোঃ ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস (৩৭)৪ নম্বর ক্যাম্পের ২৩/বি-ব্লকের আব্দুল মোতালেবের ছেলে মফিজুর রহমান প্রকাশ মুজিয়া (৩৮)২৫/সি-ব্লকের আবদুর রহমানের ছেলে মোহাম্মদ জাবের প্রকাশ আমানুল্লাহ উল্ল্যা (২৭)
১ নম্বর ক্যাম্পের হাসু মিয়ার ছেলে এনায়েত উল্ল্যাহ (২৬)।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,গত ১৯ নভেম্বর ২০২৩ তারিখ উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্প এলাকা হতে গ্রেফতারকৃত আরসা’র স্লীপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার মৌলভী হামিদ হোসেন প্রকাশ ডাক্তার হামিদ এর নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সন্ত্রাসী গ্রুপের শীর্ষ সন্ত্রাসীসহ অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রোহিঙ্গা শরণার্থী শিবিরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসী গোষ্ঠী আরসা’র সদস্যরা উখিয়া থানাধীন জামতলী ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে বৈঠক করে পরিকল্পনা করতো। নির্ভরযোগ্য এমন তথ্যের প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর সোমবার রাত ৯ টা থেকে মধ্যরাত পর্যন্ত র্যাব-১৫ এর একটি আভিযানিক দল উখিয়ার জামতলী ১৫নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং আত্মরক্ষার্থে বেশ কিছুক্ষণ ধরে র্যাবের সাথে আরসা’র গুলি বিনিময় হয়। একপর্যায়ে নাশকতার পরিকল্পনায় ব্যবহৃত ঘরটিকে র্যাবের আভিযানিক দল চারিদিক থেকে ঘেরাও করে সেখান থেকে আরসা’র অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোঃ ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস, ক্যাম্প-৪ এর বি ব্লকের জিম্মাদার মফিজুর রহমান প্রকাশ মুজিয়া, এনায়েত উল্ল্যাহ এবং মোহাম্মদ জাবের প্রকাশ আমানুল্লাহ উল্ল্যা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ, ২টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরী এলজি, ৪ রাউন্ড বিদেশী পিস্তলের কার্তুজ, ৫টি এলজি’র কার্তুজ, বড় ককটেল ৫টি, ছোট ককটেল ৮টি, ৪টি স্মার্টফোন ও ২টি পকেট নোটবুক, ২টি হিসাবের খাতা, ৪৪ পৃষ্ঠাযুক্ত হিসাবের লিস্ট খাতা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা আরও চারজন আরসা সদস্য পালিয়ে গেছে বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। গ্রেফতারকৃত মোঃ ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস ২০১৭ সালে পরিবারসহ মায়ানমারের মংডু থেকে রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশ করে এবং ক্যাম্প-১০, ব্লক-এইচ/৪২ এ সপরিবারে বসবাস শুরু করে। সে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী হিসেবে আসার পর তার বাসার পাশে থাকা মারকাস এর অফিসের লোকজনের সাথে মেলামেশা করতে করতে একপর্যায়ে বন্ধু মৌলভী সৈয়দ আলম এর কোরআন শপথের মাধ্যমে মোঃ ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস আরসায় যোগদান করে। পরবর্তীতে সে শরণার্থী শিবিরে বসবাসরত সাধারণ রোহিঙ্গাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে আরসায় যোগদান করতো এবং প্রশিক্ষণের জন্য পার্শ্ববর্তী দেশে পাঠাতো। যে সকল আরসা সদস্যরা আরসায় যোগদানের পর প্রশিক্ষণ গ্রহণের জন্য বার্মা গমন করে থাকে তাদের পরিবারকে মাসিক খরচ বাবদ প্রতিমাসে ৫,০০০/- টাকা এবং প্রশিক্ষণ শেষে ক্যাম্পে হাজির হলে পরবর্তী ৬ মাস ৩,৫০০/- টাকা করে প্রদান করতো এই মাস্টার ইউনুছ। প্রদানকৃত এই অর্থ মাস্টার নাজিমুদ্দিন বিভিন্ন সময়ে বিকাশ এবং কখনো কখনো সরাসরি মাস্টার ইউনুসকে ক্যাশ টাকা প্রদান করতো। গ্রেফতারকৃত মাস্টার ইউনুস বার্মার মংডুতে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে এবং হিসাব-নিকাশে দক্ষ বিধায় ক্যাম্প এলাকায় প্রশিক্ষণার্থীদের মধ্যে টাকা বিতরণ করার ফলে আরসায় ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পায়। সে আরসার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে যুক্ত ছিল। উক্ত গ্রুপসমূহের মাধ্যমে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাকে প্রশিক্ষণসহ শরণার্থী শিবিরে আরসার কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা প্রদান করতো।

