অবরোধের আগের রাতে রাজধানীতে ৩ যাত্রীবাহী বাসে আগুন

0
অবরোধের আগের রাতে রাজধানীতে ৩ যাত্রীবাহী বাসে আগুন

বাংলাদেশ প্রতিবেদকঃ বিএনপির দ্বাদশ দফায় ডাকা সকাল সন্ধ্যা অবরোধের আগের রাতে রাজধানী ঢাকায় এক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিরাতে রাতে রাজধানীর গুলিস্তান, ধানমন্ডি ও মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেয় তারা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ৯টায় গুলিস্তান টোল প্লাজার পাশে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত সাড়ে ১০টায় মিরপুর ১৩ নম্বরে কৃষি ব্যাংকের সামনে আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়াও রাত ১০ টা ৫০ মিনিটে কলাবাগান বাস স্ট্যান্ডের সামনে আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।