রংপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক র‌্যালি

0
রংপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক র‌্যালি

জয়নাল আবেদীনঃ রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য শাখার আয়োজনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর সহযোগীতায় রংপুরে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার, পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক র‌্যালি বের হয় ।

বুধবার বেলা ১২ টায় সচেতনতা র‌্যালির উদ্বোধন শেষে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে কর্পোরেশন চত্তর থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো সিটি চত্তরে ফিরে আসে ।

র‌্যালিতে অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্ত সদ্য পদোন্নতি প্রাপ্ত উপ সচিব উম্মে ফাতিমা, প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু,এ সময় প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী, সাধারন শাখার প্রধান সহকারী জাহাঙ্গীর কবীর, কাউন্সিলর সামসুল হক, নুরুন্নবী ফুলু, আনোয়ারুল, মহিলা কাউন্সিলর হাসনা বানু, পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজু, হাসান রাহী, মাসুদ হাসান, পরিচ্ছন্ন ইন্সপেক্টর শফিকুল ইসলাম মুন্সীসহ রসিকের কর্মকর্তা-কর্মচারী ও বর্জ্য শাখার সুপার ভাইজারগণ উপস্থিত ছিলেন।