বজলুর রহমানঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে নৌকায় ভোট না দিলে গুলি করে হত্যা ও হাত কেটে নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সিংগাইর এর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আলী ইস্কান্দার ।
তার এ বক্তব্য ‘দৈনিক আজকের বাংলাদেশ’ সহ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হওয়ার পর মানিকগঞ্জ ২ আসনের সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী যিনি কেটলি প্রতিকে লড়ে যাচ্ছেন জনাব আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, তিনি বলেন, ” বর্তমান সিংগাইর আওয়ামীলীগ কমিটি মূলত একটি ‘পকেট কমিটি’ ছাড়া কিছুই নয় । আমরাও আওয়ামীলীগ করি । স্থান কাল পাত্র ভেবে কথা বলতে হয় তা ঐ লোকটির জানা ছিল না । তার এত হ্যাডামও নেই । এ ধরনের নাশকতা মূলক বক্তব্য আমরা কেউ সমর্থন করি না । মূলত ছাল নেই কুত্তার বাঘা নাম তার । আমাদেরই এক ক্যান্ডিডেট চারপাশে প্রচুর টাকা বিলি করে ভোট কেনার পায়তারা করছে । আমি তেমন কিছু বলবো না, জনগণই ভালো জানে । তবে জনগণকে বলতে চাই, কারো উস্কানিমূলক কথায় কান দেবেন না । আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে মানিকগঞ্জ ২ আসনে উন্নয়নের সহায়তা করবেন । “
আলী ইস্কান্দারের হিংসাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল করায় প্রবীণ সাংবাদিক পিটিভি বাংলার চেয়ারম্যান ও দৈনিক পৃথিবী প্রতিদিন এর সম্পাদক জনাব এফ এম ফজলুল হক কে হত্যা ও তার পরিবারকে নির্যাতনের হুমকি দেয় আলী ইস্কান্দারের লোকজন ।
এরই প্রেক্ষিতে ৩০/১২/২০২৩ ইং দুপুর ১২ ঘটিকার সময় সিংগাইর প্রেসক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
সিংগাইর থানা থেকে তথ্য নিয়ে জানা যায়, যেই নাম্বার থেকে ফোন দেয়া হয়েছিল এরপর থেকে নাম্বারটি বন্ধ আছে । আলী ইস্কান্দার পলাতক আছে । প্রশাসনের লোকজন তাকে হন্ন করে খুঁজছেন । মূলত থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না ।
সাংবাদিকদের দাবি, “সত্য প্রকাশ করায় সাংবাদিকদের উপর এমন হুমকি-ধমকি কোনভাবেই মেনে নেওয়া যায় না । দোষ করবে তারা আর সাংবাদিক তা প্রকাশ করলেই সব দোষ সাংবাদিকের। আমরা এমন কর্মকাণ্ডের কঠিন বিচার দাবি জানাচ্ছি । সঠিক বিচার না পেলে সাংবাদিকগণ ক্ষান্ত হবে না । যতদূর যেতে হয় ততদূর যাবে । বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নির্ভীক সৈনিকের মত আমরা এগিয়ে যাব ” এবং সকলকে এগিয়ে থাকার আহ্বান করেন ।

