গোদাগাড়ীর পদ্মার তীর থেকে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার

0
গোদাগাড়ীর পদ্মার তীর থেকে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার।

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫।

সোমবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে গোদাগাড়ী থানার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার পদ্মা নদীর তীর থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে এসআরবি-৫, রাজশাহী সদর কোম্পানির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। যাহার মুল্য অনুমানিক মুল্য ২ কোটি টাকা।

উদ্ধার করা হেরোইন গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।