ট্রেনে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক

0
ট্রেনে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক

বাংলাদেশ প্রতিবেদকঃ বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, আসিফ মোহাম্মদ খান নামে একজন রোগীর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এ দুজনসহ সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি। সব রোগীই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের ৫টি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে।