ভোট গ্রহণযোগ্য হয়েছে কি না, পরে বোঝা যাবে: সিইসি

0
ভোট গ্রহণযোগ্য হয়েছে কি না, পরে বোঝা যাবে: সিইসি

বাংলাদেশ প্রতিবেদক: দ্বাদশ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এমন দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, বড় ধরনের সহিংসতা ছাড়াই ভোটাররা ভোট দিয়েছেন। সকালে আমরা শান্তিপূর্ণ অবস্থা দেখেছি। পরে টিভির তথ্য থেকে মনে হয়েছে সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেনি।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।

সিইসি বলেন, তারপরও যা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা গ্রেপ্তার করেছি, মামলা করেছি। শেষ মুহূর্তে দুজন নির্বাচনী কর্মকর্তা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান। সেজন্য তাদের প্রতি সমবেদনা জানাই।

এছাড়া এক প্রার্থীর প্রার্থীতাও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।