রংপুরে ১১ ও ১২নম্বর ওয়ার্ডে ৩ কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যায়ে রাস্তা উন্নয়নকরণ কাজ শুরু

0
রংপুরে ১১ ও ১২নম্বর ওয়ার্ডে ৩ কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যায়ে রাস্তা উন্নয়নকরণ কাজ শুরু

জয়নাল আবেদীনঃ রংপুর মহানগরীর নগরীর ১১ ও ১২নং ওয়ার্ডে তিন কোটি পঁচাত্তর লক্ষ ছিয়াশি হাজার টাকা ব্যায়ে রাস্তা উন্নয়নকরণ কাজ শুরু করেছে রংপুর সিটি কার্পোরেশন।

এলজিসিআরআরপি আওতায় সিটি কর্পোরেশনের তত্ত¡াবধানে ১১নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর বাসন্তিপাড়া অনিলের বাড়ী হতে শালমারা অতিওলা পর্যন্ত ৭০০ মিটার, ধনিরপাড়া জগদিসের বাড়ী হতে বালার বাজার চম্পলের বাড়ী পর্যন্ত ৭৮৫মিটার রাস্তা উন্নয়নকরণ এবং ১২নং ওয়ার্ডের মধ্য গপিনাথপুর সালামের বাড়ী হতে পশ্চিম গোপিনাথপুর রতেশ্বর প্রাইমারী স্কুল হয়ে পশ্চিম গোপিনাথপুর দিলিপের দোকান পর্যন্ত ৬৩৫ মিটার, রাধাকৃষ্ণপুর বাগানবাড়ী জামে মসজিদ রাস্তা হতে কদমেরতল শ্যামপুর বাইলেনে ৫১৬ মিটার, মধ্য গোপিনাথপুর মন্টুর বাড়ী হতে ফালাহ হাদিজুল কোরআন মাদ্রাসা পর্যন্ত ৩৯২ মিটার, শালমারা বাইলেন মকবুল চেয়ারম্যানের খামার হতে পাক্ষি ফাদা প্রদীপ মেকারের বাড়ী পর্যন্ত ৩০০ মিটার, রাধাকৃষ্ণপুর বাগান বাড়ী জামে মসজিদ হতে আকতারুলের বাড়ী পর্যন্ত ১৩৫ মিটার রাস্তা উন্নয়ন করন কাজ শুরু করেছেন রংপুর সিটি কার্পোরেশন।

গতকাল দুপুরে রাধাকৃষ্ণপুর বাগান বাড়ী জামে মসজিদ হতে আকতারুলের বাড়ী পর্যন্ত ১৩৫ মিটার রাস্তা উন্নয়ন করন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে উক্ত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ফিতা কেটে উক্ত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নিবার্হী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান, ১২নং ওয়ার্ড কাউন্সলর মোঃ মকবুল হোসেন, সংরক্ষিত কাউন্সলর মোছাঃ শামীমা আক্তার ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার মোঃ কামরুজ্জামানসহ স্থানীয় সূধীজন।