এনায়েতপুরে নদী ভাঙ্গন রোধের কাজ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

0
এনায়েতপুরে নদী ভাঙ্গন রোধের কাজ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

মারুফা মির্জা: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, সিরাজগঞ্জের এনায়েতপুরে ভাঙ্গন রোধে আগামীকাল থেকে ম্যাথমেটিক্স সার্ভে করে কাজ শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। যেখানে ড্রেজিং করা হয়েছে সেখানে পানি প্রবাহিত হচ্ছ। অন্যদিকে চড় পড়েছে। যেখানে চর পড়েছে তার শেষ মাথায় নদীভাঙন আছে। সেখানে ৫০০ মিটারে কাজ করা হবে। এটা ছাড়াও স্পারটির যেখানে ভাঙন আছে কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে।

শুক্রবার (৮ মার্চ) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা এনায়েতপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। ।

এ সময় সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম, সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুঞা, প্রধান প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।